স্টাফ রিপোটার: দেশের গার্মেন্টস সেক্টরের প্রাচীন সংগঠন “ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ” এর ৩৮ তম প্রতিষ্ঠা বর্ষিকী আজ- ২২ জুলাই। ১৯৮৪ সালের ২২ জুলাই ফেডারেশনটি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ ২২ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বাংলাদেশী পতাকা র্যালী বের হয়। র্যালী ঢাকাস্থজাতীয় শহীদ মিনারে গিয়ে পুষ্প মাল্য অর্পণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে আমিরুল হক্ আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন: ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা
আক্তার, সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,
যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, রবিউল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি- জনাব কামরুল হাসান।
ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন বলেন, গার্মেন্টস শ্রমিকদের সাপ্তাহিক ছুটি, মে
দিবসের ছুটি, ঈদ বোনাস, মের্টানিটি ছুটি, মজুরী বোর্ড গঠন, স্পেকটাম গার্মেন্টসে নিহত-আহতদের উপযুক্ত
ক্ষতিপুরন আদায়, রানা প্লাজার নিহত-আহতদের ক্ষতিপুরন আদায়, একর্ড গঠনসহ সকল অর্জনের প্রধান
সংগঠন হিসাবে ভুমিকা পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
বর্তমান সময়ে গার্মেন্টস শ্রমিকদের জীবন-যাপন উপযোগী মজুরী (লিভিং ওয়েজ), নিরাপদ কর্মস্থল,
অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত এবং আইএলও কনভেনশন-১৯০ অনুস্বাক্ষর করার চলমান আন্দোলনেও অগ্রণী ভুমিকা পালন করছে এই ফেডারেশন। ফেডারেশনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments