ডেস্ক রিপাের্ট: গত সমাপ্ত বছরে (২০২৩) শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি।
সোমবার (১৫ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ২০২৩ সালে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নদগ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। এই লভ্যাংশ ঘোষণা শেয়ারহোল্ডারদের টেকসই রিটার্ন প্রদান এবং শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন।
নিরিক্ষত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে সমাপ্ত অর্থবছরে ট্যাক্স পরিশোধের পর ব্যাংকের কনেসালিডেটেড নিট মুনাফা (এনএপিটি) দাঁড়িয়েছে ৪৮০ কোটি টাকা (২০২২ সালে মুনাফা হয়েছিল ৩৯৯ কোটি টাকা), শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.২৪ টাকা (যা ২০২২ সালে ছিল ৩.৫৩ টাকা), নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৭৬ টাকা (যা ২০২২ সালে ছিল ২৮.৪১ টাকা) এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১০.০৯ টাকা (২০২২ সালে যা ছিল -০.২৩ টাকা)।
প্রস্তাবিত লভ্যাংশ ও নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৩০ মে, ২০২৪-এ বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে ব্যাংক কর্তৃপক্ষ। যার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে, ২০২৪-এ। আসন্ন বার্ষিক সাধারণ সভায় অনুমোদন সাপক্ষে রেকর্ড ডেট অনুযায়ী যোগ্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানো হবে।
প্রাইম ব্যাংক পিএলসি ইনোভেটিভ ব্যাংকিং সল্যুশন সরবরাহ, টেকসই প্রবৃদ্ধি এবং স্ট্রং করপোরেট গর্ভনেন্স প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments