স্টাফ রিপোটার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি ময়মনসিংহ শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের ১৫ তমশাখাটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে সারদা ঘোষ রোডের পারভেজ টাওয়ারে অবস্থিত।
ডিবিএইচ-এর চেয়ারম্যান জনাব নাসির এ. চৌধুরী ময়মনসিংহ অঞ্চলের প্রধান ডেভেলপারদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী লোকেদের গৃহঋণ এবং স্থায়ী আমানত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই নতুন শাখাটি খোলা হয়েছে। তিনি আশা করেন যে, নতুন শাখাটি এই অঞ্চলেরআবাসন খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে, বিশেষ করে সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে, যা ডিবিএইচ-এর মূল ফোকাস।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিএইচের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সাঈদ আহমেদ, বীর প্রতীক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, চিফ অপারেটিং অফিসার তানভীর কামাল এবং ডিবিএইচের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যার পূর্বেরনাম ছিল ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তার শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ১৮ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ’ট্রিপল এ’ অর্জন করেছে। কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহ সম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কীমেই অর্থায়ন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, প্রতিষ্ঠানটি দেশের আরও কিছু এলাকায় তার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করবে, যার মাধ্যমে সাশ্রয়ী ও সবুজ আবাসনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি পাবে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments