মো. পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীতে অবস্থান কর্মসূচি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে নগরীর গণকপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ,পবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন,চারঘাট উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান মৃধা,শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক ও বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের মূল্যহ্রাস ও ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল।
এসময় পুলিশের অনুমতি ছাড়াই নগরীর গণকপাড়া মোড়ে রাস্তার ওপরে অবস্থান কর্মসূচি পালন করায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
রফিকুল আলম বলেন,তারা বেআইনিভাবে সমাবেশ করছিলেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই তাদের আটক করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন আর রশিদ বলেন,এভাবে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। প্রশাসনের এমন আচরণ দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তিনি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments