ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা Korea International Cooperation Agency (KOICA)-এর মধ্যে "Education and Research Capacity Building of National Institute of Advanced Nursing Education and Research (NIANER) in Bangladesh" প্রকল্পের Record of Discussion (RoD) এবং Terms of Reference (ToR) স্বাক্ষর হয়। রবিবার (৩১ আগস্ট ২০২৫) অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব আইরিন পারভীন এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, প্রকল্পটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা KOICA অনুদান সহায়তা বাবদ ৫.৯ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো- ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIANER) এ PhD প্রোগ্রাম এবং নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য একটি ভিত্তি স্থাপন করা। এটি নার্সদের জন্য পিএইচডি প্রোগ্রাম যা বাংলাদেশের ইতিহাসে প্রথম পদক্ষেপ। বাংলাদেশ সরকারের পক্ষে মিজ মিরানা মাহরুখ, অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি ও এফএন্ডএফ), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে Mr. Jihoon Kim, Country Director, KOICA যৌথভাবে প্রকল্পের RoD এবং ToR স্বাক্ষর করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments