ডেস্ক রিপোর্ট: নারী ক্ষমতায়নের অগ্রদূত, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশে বর্তমানে সংসদ নেতা শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিরোধী দলীয় নেত্রী হিসেবে রওশন এরশাদ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের পদগুলোতে দায়িত্ব পালন করছেন এবং তাঁদের প্রত্যেকেই নারী।
রুয়ান্ডার কিগালিতে ১৪৫তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মলনে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকুর নেতৃত্বে প্রতিনিধিদল দলের সদস্য শামসুন নাহার গতকাল (১১ অক্টোবর মঙ্গলবার) ফোরাম অফ উইমেন পার্লামেন্টারিয়ানসের বৈঠকে এ কথা বলেন।
এছাড়া সংসদ সদস্য সাহাদারা মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।
শামসুন নাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে নারীর ক্ষমতায়নের ব্যাপক উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নারী-উন্নয়নের জন্য সামাজিক-নিরাপত্তা কর্মসূচীর আওতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া বাংলাদেশে সাধারণ শিক্ষা, তথ্য ও প্রযুক্তি শিক্ষা ও কারিগরী শিক্ষাসহ সকল শিক্ষা-ক্ষেত্রে নারীদের প্রশংসনীয় উন্নতি হয়েছে।
ফোরাম অফ উইমেন পার্লামেন্টারিয়ানস এর বিভিন্ন দেশের প্রতিনিধিগণ বৈঠকে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments