ডেস্ক রিপোর্ট: ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এমন পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি আগামীকাল এক দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আকতার।
বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনিসহ কয়েকজন সচিবকে আজ মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী আজ তাঁরা আন্দোলনকারীদের সাথে বসেছেন তাদের কথা শুনেছেন। তাদের দাবিগুলো আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবকে জানাবেন। এ অবস্থায় কর্মচারীরা আগামীকালের কর্মসূচি স্থগিত করেছেন।
সিনিয়র সচিব বলেন, আমাদের মনে রাখতে হবে আমরা সচিবালয়ে কাজ করি, আমাদের আচরণ আইন বিধি অনুসরণ করে হওয়া উচিত। সচিবালয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই, আপনাদের কোনো কিছু বলার থাকলে আমাদের কাছে আসবেন কথা বলবেন। আপনারা, আমরা আলাদা কেউ নই। আপনাদের ছাড়া আমরা কাজ করতে পারবো না। গণঅভ্যূত্থানের পরের বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। এই দেশকে আমরা সবাই মিলে গড়বো।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম এ সময় জানান, তাঁরা আগামীকাল কোনো কর্মসূচি পালন করবেন না। তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। একটি গোষ্ঠী ফায়দা লুটতে এই যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যেতে চাচ্ছেন, এ ব্যপারে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় আন্দোলনকারী নেতাদের পক্ষে আরো উপস্থিত ছিলেন বাদিউল কবির, নজরুল ইসলাম।
গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এর পর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই গত রোববার সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আজসহ টানা চার দিন সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। নিজেদের দপ্তর ছেড়ে বিপুল সংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments