ডেস্ক রিপোর্ট: আগস্ট ২০২৪-এ ১,৬০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক।
এটি একটি অনন্যঅর্জন। কারণ, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যাংকিং কার্যক্রম যখন চরম সংকটে, তখন ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক এই লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে।
এই মাইলফলক ব্যাংকটির প্রতি গ্রাহকেরঅবিচল আস্থা, গ্রাহকসম্পৃক্ততা এবং ব্যাংকের সাথে গ্রাহকেরসুদৃঢ় সম্পর্কের প্রতিফলন। ২ সেপ্টেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্জন উদ্যাপন করা হয়। এ সময় ব্রাঞ্চ লিডারদের সাথে আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইওসেলিম রেজা ফরহাদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ডহেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
অনুষ্ঠানে মেহেরিয়ার এম. হাসান জোর দিয়ে বলেন যে, সুশাসনের মাধ্যমেই ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করে এবং তা ধরে রাখে। তিনি আরও বলেন,“ব্যাংকের সাথে গ্রাহকের সুসম্পর্ক এবং সম্পৃক্ততাই আমাদের সাফল্যের মূল কারণ। ২০২৫ সালের মধ্যে ব্যবসায় দ্বিগুণ করার যাত্রায় দারুণ অগ্রগতি দেখে আমরা সবাই সত্যিই অনেক আনন্দিত।”
সেলিম রেজা ফরহাদ হোসেনবলেন, “শুধুমাত্র গ্রাহকদের ব্যাংকিং পার্টনার হওয়াই নয়, বরং তাদেরআর্থিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকাওব্র্যাক ব্যাংকের লক্ষ্য। আমাদের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পেছনে রয়েছে আমাদের ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চের দ্রুত সম্প্রসারণ,গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত পদক্ষেপ ওউন্নত ডিজিটাল ব্যাংকিং সল্যুশন।”
অনুষ্ঠানে ব্যাংকটির সিনিয়র ম্যানেজমেন্ট সদস্যদের সাথে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ নেটওয়ার্কের জোনাল এবং রিজিওনাল হেড এবং ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।
উল্লেখ্য,এর পূর্বে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক২০২৪সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত৫,৫০০কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করে, যা ঐ সময়কালে ব্যাংকিং ইন্ডাস্ট্রির নিট ডিপোজিট প্রবৃদ্ধির এক অনন্য রেকর্ড।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments