ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বাহরাইনে পোস্টাল ব্যালট-সম্পর্কিত একটি ভিডিও বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। এ বিষয়ে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বাহরাইন প্রবাসী কয়েকজন ভোটার কর্মস্থলে থাকাকালীন বাহরাইন পোস্ট থেকে ব্যালট খাম বিতরণের জন্য যোগাযোগ করা হলে, তারা একই এলাকায় বসবাসকারী সহকর্মীর কাছে হস্তান্তরের অনুরোধ করেন। পোস্টম্যান উক্ত ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত ১৬০টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন। পরবর্তী সময় ভোটারদের নিকট হস্তান্তরের জন্য বাছাইকালে উক্ত ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের নজরে আসলে বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়। এদিকে সংশ্লিষ্ট বাংলাদেশি অবিলিকৃত ১২৯টি খামসহ দূতাবাসে হাজির হয়ে বিতরণের জন্য সহযোগিতা কামনা করেন। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী খামসমূহ বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নিকট আলাদাভাবে বিতরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়।
উল্লেখ্য, এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি।
বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটিং কার্যক্রমের শুরু থেকেই নিবন্ধিত ভোটারদের স্ব স্ব ব্যালটপ্রাপ্তি, ভোটাধিকার প্রয়োগ ইত্যাদি বিষয়ে গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে সচেতন করার পদক্ষেপ চলমান রেখেছে। পাশাপাশি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল দূতাবাসকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments