মহাসিন মিঞা লিটন, (বরিশাল) উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উজিরপুরে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম কার্যালয়ে সোমবার (৩০ মার্চ) বিকাল ৫ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং সঞ্চালনা করেন মোঃ রাকিবুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, নাজমুল হক মুন্না,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাওসার হোসেন, রবিউল ইসলাম, মোঃ সুমন বালি, নুরুল হক আসাদ, মোহাম্মদ নুরুল ইসলামসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ থাকলে এ সমস্যা দূর করা সম্ভব নয়। তারা আরও বলেন, কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে পারলে ইভটিজিং কমবে, আর ইভটিজিং কমলে বাল্যবিবাহও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এছাড়া নারীর শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দেন বক্তারা।
সভায় বাল্যবিবাহ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments