এলিনা হক: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর স্মরণ সভা ও দোয়া। উদ্ভাস সাহিত্য ও সংস্কৃতির ফোরামের উদ্যোগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শেখ ফজলুল কবির ভিকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। আবদুল গাফফার চৌধুরীর কর্মময় জীবন ও স্মৃতি নিয়ে আলোচনার অংশগ্রহণ করেন অধ্যক্ষ মিজানুর রহমান রহমান, অধ্যক্ষ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা মইন উদ্দিন ভূঁইয়া শারতাজুল আলম দিপু, অজি উল্লাহ, রুমী সাঈদ, মইনউদ্দিনশামীম প্রমুখ।শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments