ডেস্ক রিপোর্ট: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি করেছে দেশের বৃহত্তম গ্রোসারি ই-কমার্স প্ল্যাটফর্ম চালডাল.কম.। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানদুটি এ চুক্তি করে।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা চালডাল.কম থেকে (মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট উভয় ক্ষেত্রে) যে কোনও কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট পাবেন। প্রতিযোগীতামূলক দাম ও সুবিধা নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের সব ধরনের গ্রোসারি ও গৃহস্থালী পণ্য ক্রয়ে নিরবিচ্ছিন্ন শপিং অভিজ্ঞতা প্রদান করতেই এই অংশীদারিত্ব করা হয়েছে।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং চালডাল –এর প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রোপসিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং চালডাল.কম-এর উপ-পরিচালক মো. শাহরিয়ার রুবায়েত সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments