আল মাসুদ পঞ্চগড়ঃ দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশে বেকারত্ব দূরীকরণ সহ সাত দফা দাবিতে পঞ্চগড়ে যুব অধিকার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
এসময় দেশে বেকারত্বের মহামারি নিরসন, চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন, আবেদন ফি- ঘুষ- প্রভাবশালীর রেফারেন্স- জামানত বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা ও বৈষম্য দূর করণ সহ সাত দফা দাবি উপস্থাপন করে অন্তবর্তীকালীন সরকারের কাছে তা বাস্তবায়নের দাবিতে দাবি তুলেন বক্তারা।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আফতাব হোসেন, যুগ্ন আহব্বায়ক মুনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীসহ যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments