জাবি প্রতিনিধি: 'বাংলার বুকে সমবেত সুখে' স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু হয়েছে। ৫০ দিন ব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হবে।
শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র মহুয়া মঞ্চে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, "বাংলা সাহিত্য সংস্কৃতির চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান সর্বজনবিদিত। বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে গর্ববোধ করে।"
অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান আই ওয়ান ক্লাসের উপদেষ্টা মো. মহসীন মিয়া, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান, আতিকুল ইসলাম লাভলু এবং অধ্যাপক ড. খালেদ হোসাইন প্রমুখ ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ এবং প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান।
অনুষ্ঠান শেষে অধ্যাপক ড. সোহানা বিলকিসের পরিচালনায় কাঙ্গালীনি সুফিয়া'র গান পরিবেশনসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments