নাটোর প্রতিনিধি: কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গত ৩ দিনে জেলায় ১ সাংবাদিকসহ আরও ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার) বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নাটোরের বিভিন্ন থানায় ৮ মামলায় এ পর্যন্ত বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাসহ ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। এর আগে গত বুধবার এঘটনায় ৭১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন তিনি।
এদের ভেতর গত বৃহস্পতিবার ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মো. জুবায়ের হোসেন রয়েছেন। শুক্রবার গ্রেপ্তারকৃত ৫ জন হলেন — বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বিএনপি দলীয় সাবেক (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম, লালপুরে জেলা ছাত্রদলের সদস্য নাজির হোসেন রিমন, নলডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন, বাগাতিপাড়ায় বিএনপি কর্মী ইসমাইল হোসেন এবং সিংড়া উপজেলার বিলদহর গ্রামের নিজ বাড়ি থেকে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৮ মামলায় এখন পর্যন্ত ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ভেতর একজন সাংবাদিক রয়েছে, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, কোনো নিরপরাধ মানুষকে পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশকে ব্যবহার করে কেউ যাতে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সেই দিকে খেয়াল রাখতেও প্রতিটি থানায় বলা হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments