আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুর বড় ভাইয়ের ছেলের খৎনার দাওয়াতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে তোফাজ্জল হোসেন নামে ষোল বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তোফাজ্জল পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তার এর ছেলে।
সূত্র জানায়, নিহত তোফাজ্জল হোসেন ঢাকার কড়াইল এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করে করতেন,সে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেন। নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা গ্রামে তার বন্ধু সাজেদুল ইসলামের বড় ভাই আব্দুল মান্নান এর ছেলের খৎনার দাওয়াতে গতকাল মঙ্গলবার রাতের বাসে ঢাকা থেকে আসেন। পরে আজ বুধবার বেলা এগারোটার দিকে বন্ধুর বাড়ির কাছে থাকা চেল্লাখালী নদীতে গোসল করতে নামে দুই বন্ধু। এসময় তারা সাঁতার কেটে নদীর এপাড় থেকে ওপাড়ে যেতে চাইলে সাজেদুর পেরিয়ে গেলেও তোফাজ্জল নদীর মাঝপথে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও জামালপুরের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট এসে নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার করে। এসময় খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যরা ছুটে আসেন।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার কয়েক মিনিটের মধ্যেই তোফাজ্জলের মরদেহ উদ্ধার করি।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments