ডেস্ক রিপোর্ট: সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ‘চরকি’ বিনোদন সাংবাদিকদের জন্য তার প্রযোজিত ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। নির্ধারিত দিনে আমন্ত্রিত বিনোদন সাংবাদিকরা প্রদর্শনীতে হাজির হলেও তাদের জন্য সিনেমা হলে কোনো আসন রাখা হয়নি। এতে তাদেরকে আপমানিত হয়ে ফিরে আসতে হয়। আমন্ত্রণ জানিয়ে ‘চরকি’র এ ধরনের আচরণ পুরো বিনোদন সাংবাদিক সমাজকে অবমাননা ও অপমান করা হয়েছে বলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) মনে করে। বাচসাস ‘চরকি’র এমন অশোভন, অভব্য ও শিষ্টাচার বর্হিভূত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার (২০ জুন) বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল প্রযোজনা প্রতিষ্ঠান ‘চরকি’র এমন ন্যাক্কার ও ধিক্কারজনক আচরণের জন্য কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানান।
এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘দেশের চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকরা চলচ্চিত্রের উন্নয়ন, বিকাশ ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাচসাস চলচ্চিত্রসহ সাংস্কৃতিক অঙ্গণে সেতুবন্ধন রচনা করেছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে বিনোদন সাংবাদিকদের সাথে কোনো কোনো সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালক, শিল্পীর অসৌজন্য ও জবরদস্তিমূলক আচরণ সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি, দেশের সংস্কৃতির উন্নয়ন ও এগিয়ে নিতে নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এমতাবস্থায়, পারস্পরিক সহযোগিতামূলক আচরণ কাম্য। আমরা আশা করি, ‘চরকি’ সাংবাদিকদের সাথে যে অশোভনীয় ও অপমানজনক আচরণ করেছে, তার পুনরাবৃত্তি হবে না। প্রত্যেকের কাছ থেকে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি।’
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments