মো: ইকবাল হোসেন (কয়রা), খুলনা: খুলনার কয়রায় উপজেলায় খাদ্যে চেতনা নাশক ওষুধ মিশিয়ে মাদ্রাসার শিক্ষকের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় নগদ আড়াই লক্ষ টাকা সহ সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চক্রটি। বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বাগালি ইউনিয়নের বগা গ্রামের দুর্গা মন্দির সংলগ্ন শিক্ষক মনোরঞ্জন মন্ডলের পরিবার এ লুটপাটের স্বীকার হয়। মনোরঞ্জন মন্ডল কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক।
ভুক্তভোগী পরিবারের অরুপ মন্ডল বলেন, রাতের খাবার খেয়ে আমার শরীরটা খারাপ লাগছিলো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে জেগে দেখি রাতে দূর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ আড়াই লক্ষ টাকা এবং সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘুমে অচেতন থাকায় আমরা ঘরের দরজা, আলমারি ভাঙার শব্দ শুনতে পায়নি। সম্ভবত সন্ধ্যায় কে বা কারা গোপনে এসে আমাদের খাবারে চেতনানাশক কিছু মিশিয়ে গভীর রাতে লুটপাট করেছে। তবে এসময় আমাদের কাউকে শারীরিক আঘাত করেনি।'
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, 'সকালে জানতে পারি অচেতন করে ওই পরিবারে লুটপাট করেছে। তবে এখন সকলে সুস্থ আছে।'
এবিষয়ে কয়রা থানার ওসি এবিএম দোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।'
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments