বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশে অভিযান! নাটোরে আদালতের নির্দেশে শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক বিভাগ। সোমবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টা থেকে শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা হতে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বলবেলঘড়িয়া বাইপাস মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এবং মাদ্রাসা মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় পযন্ত প্রায় ২ কিলোমিটার ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করতে আদালত নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশনা সহ জেলা প্রশাসনের পর্যালোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক ফুটপাত দখলমুক্ত করার এই অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জুবায়ের হাবিব, নাটোর উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক বিভাগ) আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।
নাটোরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক বিভাগ) আব্দুল মান্নান আকন্দ বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা অনুযায়ী শহরের সড়কের দুধারের অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments