ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে সাব-ব্রাঞ্চ চালু করেছে শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। সারাদেশে সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।
এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, ‘মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকের বৃহৎ কৌশলের অংশ হিসেবে নিকুঞ্জে সাব-ব্রাঞ্চ চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই সাব-ব্রাঞ্চ থেকে গ্রাহকরা খুব সহজেই আমাদের বিস্তৃত আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন, যা গ্রহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।’
নিকুঞ্জ সাব-ব্রাঞ্চ থেকে সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হবে, যা গ্রহকদের আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments