কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটায় উদ্ধার হওয়া ৫ টি পদ্ম গোখরা সাপ অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। বুধবার দুপুর বারোটায় সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে এসব সাপ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা। মঙ্গলবার দুপুরে এসব সাপ আলমগীর নামের এক পেশাদার সাপুড়ের কাছ থেকে উদ্ধার করা হয়।
পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বন বিভাগ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় এসব সাপগুলো উদ্ধার করা হয়েছে। বন্যপ্রানী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments