সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে।সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ নিয়মিত ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য, পুন্য ও গরু-মহিষ পাচারবন্ধে আন্তরিক ভাবে কাজ করছে।
গোয়াইনঘাট থানার এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের জুগিরকান্দি উত্তর হাওর এলাকা থেকে বিভিন্ন সাইজের ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করেন।
অপর দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ১৪ টি মহিষ মালিক পালিয়ে যায়। পুলিশ মহিষ গুলো উদ্ধারপূর্বক জব্দ করেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের জুগিরকান্দি উত্তর হাওর এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করে। উদ্ধারকৃত মহিষ গুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
সব মন্তব্য
No Comments