জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পরপরই নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা। ইসি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকেই শুরু হবে নির্বাচনী প্রচারণা।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, সারা দেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে দেশের ২৯৮টি সংসদীয় আসনে ভোটের লড়াইয়ে থাকছেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রচারণা শুরুর পর থেকেই দেশজুড়ে নির্বাচনী উত্তাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments