ডেস্ক রিপোর্ট: স্থগিত হওয়া সিলেট-৩ আসনে উপ-নির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। কমিশন বৈঠক শেষে সোমবার ২৩ আগস্ট নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি এ সময় বলেন, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দু’দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই আগামী ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেবর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
সিলেট-৩ আসনে দু’বার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি ইসি। সর্বশেষ গত ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে ভোটের দু’দিন আগে গত ২৬ জুলাই এ আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।
একই সভা থেকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি), সব উপ-নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এ বিষয় বলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকের কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments