আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হলো যখন সমাজসেবক ইব্রাহিমের নিজ উদ্যোগে রাস্তা মেরামতের জন্য মাটি ভরাটের কাজ সম্পন্ন করলেন তিনি।
সরজমিন গেলে জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারিপাড়া,মানিককুড়া,হলদিগ্রাম,দক্ষিন ডেফলাই,সন্ধাকুড়া, ফাকড়াবাদ,নলকুড়া,শালচুড়া,কুশাইকুড়া ও ভালুকা গ্রামে রয়েছে বেশ কিছু কাচা রাস্তা। বর্ষাকালে এসব রাস্তার উপর দিয়ে থাকা কাদা পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এসব রাস্তা দিয়ে কৃষকরা হাটবাজারে কৃষিপণ্য বাজারজাত করতে পারে না। বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দূর্ভোগ লাগবে খানাখন্দ সৃষ্টি থাকা এসব রাস্তায় মাটি ভরাট করছেন মাওলানা ইব্রাহিম।
ইব্রাহিমের এই উদ্যোগকে এলাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। তার এ ধরনের সমাজসেবামূলক কাজ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। রাস্তার মাটি ভরাটের কাজ হওয়ায় স্থানীয় মানুষ এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।
মাওলানা ইব্রাহিমের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, স্থানীয় বাসিন্দারা তারা এ কাজকে অন্যান্য সমাজসেবকদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। নলকুড়া ইউনিয়নের বাসিন্দারা ইব্রাহিমের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
সমাজসেবক ও ইসলামী আন্দোলন নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম বলেন, "মানুষের কষ্ট লাঘব করতে পারাটা আমার জন্য আনন্দের। নিজস্ব অর্থায়নে এসব কাচা রাস্তায় মাটি ভরাট কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি এধরনের কর্মকান্ড ভবিষ্যতেও করবেন বলে জানান।"
উল্লেখ্য, ইসলামী আন্দোলন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম, গত ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আগামীতেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানান। এ কারণে তিনি পূর্বে থেকেই সাধারণ মানুষের সানিধ্য পেতে এলাকার উন্নয়ন ও বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের অংশগ্রহণ করে আসছেন বলেন তিনি। তিনি ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কারের পাশাপাশি , দরিদ্র নিপীড়িত মানুষের শিক্ষার্থীদের ফরম ফিলাপের টাকাসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অর্থ সহায়তাও করে আসছেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments