ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকা থেকে বিশাল শোভাযাত্রা বের করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার (২১ জুন) বিকেল ৩টায় পুরান ঢাকার বংশালের নর্থ-সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তৃণমূলের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন। তারা ট্রাক-পিকআপ ও মটরসাইকেলে ব্যান্ড পার্টি, ঢোল, বুবুজেলা, বেলুনসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দলীয় শ্লোগান দেন।
আগামী রোববার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানান কর্মসূচি দিয়েছে দলটি। এরমধ্যে যানজট এড়াতে ছুটির দিন তথা শুক্রবার শোভাযাত্রাটি করছে আওয়ামী লীগ। এই কর্মসূচির অংশ হিসেবেই পুরান ঢাকা থেকে ওই শোভাযাত্রা বের করেছেন মোহাম্মদ সাঈদ খোকন।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় সামনে থেকে দলীয় পতাকা হাতে নেতৃত্ব দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পরে শোভাযাত্রাটি নর্থ-সাউথ রোড থেকে গুলিস্তান, সচিবালয়, মৎস্য ভবন হয়ে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত অস্থায়ী মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments