বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বাষির্কী।
প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে রোববার (২৩ জুন) সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আঃলীগ সহ সভাপতি জাহিদুল ইসলাম ও মামুনুর রশিদ এলবার, সম্পাদক তাজউদ্দীন আহম্মদ,যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পৌর আঃলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার সহ উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments