স্টাফ রিপোর্টার।। ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের পিতা মোঃ রহমত উল্লাহর মৃত্যুতে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করেছিল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম শামসুল আলম। দোয়া পরিচালনা করেন দিবা শাখার সিনিয়র শিক্ষক মহিবুল হাসান। উপস্থিত ছিলেন কলেজ দিবা শাখার শাখা প্রধান ড. মশিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, ইংলিশ মিডিয়াম দিবা শাখার শাখা প্রধান ফারহানা ইসলাম, ইংলিশ ভার্সন প্রভাতি শাখার শাখা প্রধান ইমেলদা হোসেন, বাংলা মাধ্যম দিবা শাখার শাখা প্রধান উত্তম কুমার হাজরা, শিক্ষক প্রতিনিধি ফয়সাল শামীম।
দোয়ায় ঢাকা জেলা প্রশাসক ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলামের বাবা জনাব রহমত উল্লাহর আত্মার শান্তি কামনা করা হয়।
উল্লেখ জনাব রহমত উল্লাহ ৬ সেপ্টেম্বর বিকালে মৃত্যুবরণ করেন।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments