মহাসিন মিঞা লিটন ,উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ৪ ডিসেম্বর সকাল ১০ টায় বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহন আটিপাড়া রাস্তার মুখে পৌঁছলে গৌরনদী উপজেলার বাটাজোড় থেকে এক ব্যাক্তি মোটরসাইকেল চালিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত মোটরসাইকেল চালক বাটাজোড় গ্রামের সেলিম শরীফের ছেলে সাবেক সেনা সদস্য মোঃ ফুয়াত হোসেন শরীফ(৫০)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও মাহেন্দ্রা বরিশালে যাচ্ছিলো। এনা পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। আটিপাড়া রাস্তার মুখে পৌঁছামাত্র ঘাতক এনা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য ফুয়াত হোসেন শরীফে মৃত্যু হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, এনা পরিবহনসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments