স্টাফ রিপোটার : গ্র্যান্ড মাস্টার মাসুতাতসু (মাস) ওয়ামা’র জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ১২তম খিউকুশিন কারাতে জাতীয় প্রতিযোগিতা-২০২৩। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খিউকুশিন কারাতে একাডেমীর উদ্যোগে এবং বাংলাদেশ খিউকুশিন কারাতে এসোসিয়েশন এর তত্ত্বাবধানে ২০০৩ সাল থেকে বাংলাদেশে নিয়মিত এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু।
প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, ‘লেগে থাকলে যেকোন কাজে সফলতা আসতে বাধ্য।’
তিনি এ সময় বর্তমানে স্ক্রিনের যুগে এ ধরনের এক্সট্রিম স্পোর্টস এর আয়োজনের ভূয়সি প্রশংসা করেন।
সমগ্র দেশের ১৫ টি জেলা এবং ২ টি উপজেলা হতে এই বছর ৭ থেকে ৪০ বছর বয়সের শিশু, বালক, বালিকা, মহিলা (ওপেন) ও পুরুষ (ওপেন) ৫ টি বিভাগে মোট ৪৯ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় শিশু বিভাগে ১ম হয়েছে- রিয়াদুজ্জামান আনহার, ২য় হয়েছে মূসা আবদুল্লাহ, ৩য় হয়েছে আয়ান রেজা আওলাদ।
বালক বিভাগে ১ম হয়েছে জয়িন মারুফ খান, ২য় হয়েছে ঈসা আবদুল্লাহ, ৩য় হয়েছে ওয়াহিদুজ্জামান সাদমান।
বালিকা বিভাগে ১ম হয়েছে ইনায় ইমাম হাজ্জাজ, ২য় হয়েছে মেহের আফরিন ইন্নি, ৩য় হয়েছে আয়মান দারা নয়নতারা।
মহিলা (ওপেন) এ ১ম হয়েছে শ্রাবস্তী দাশ, ২য় হয়েছে বনলতা রহমান, ৩য় হয়েছে আসফি মেহজাবিন।
পুরুষ (ওপেন) এ ১ম হয়েছে ম্যাথিউ রিকি, ২য় হয়েছে জাহিদুজ্জামান শিহাব, ৩য় হয়েছে শাহরিয়ার রাহমান
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments