ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৫ আগষ্ট ২০২৫ সোমবার এক বিবৃতিতে স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক ছাত্র সংগ্রামের নেতা এডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে। বিবৃতিতে বলা হয়, এড. ফজলুর রহমানের মত স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার, প্রবীন ও প্রথিতযশা রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির ঘটনা আবারও প্রমাণ করলো যে সরকারের আশ্রয়েই লালিত হচ্ছে মবকারীরা। জাসদের বিবৃতিতে বলা হয়, সরকার নিজেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কন্ঠস্বর ও রাজনৈতিক ভিন্নমত দমন করছে। জাসদের বিবৃতিতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সকল ধরণের মব ও ভিন্নমত দলনের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
সব মন্তব্য
No Comments