ডেস্ক রিপোর্ট: মাগুরায় সম্প্রতি সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুর পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)। বিশেষ করে নিহতের ১৪ বছর বয়সী বড় বোন, যিনি নিজেও একটি বাল্যবিবাহের শিকার, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমজেএফ জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, “ভুক্তভোগীর পরিবার বর্তমানে মূল অভিযুক্ত ব্যক্তির পরিবারের—যারা একইসাথে ভিকটিমের বোনের শ্বশুরবাড়ির সদস্য—পক্ষ থেকে হুমকি ও সহিংসতার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। যদিও মূল অভিযুক্তের বিরুদ্ধে আদালত দণ্ড প্রদান করেছে, অন্যান্য অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে, যা পরিবারের জন্য বাড়তি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “পরিবারটি যে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা প্রকাশ করেছে, তা কোনভাবেই অবহেলা করা উচিত না। আমরা যথাযথ কর্তৃপক্ষকে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই, যাতে এই পরিবার আর কোনো সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার না হয়।”
এমজেএফ আরও একবার মনে করিয়ে দেয় যে, এই ঘটনাটি বাংলাদেশের নারী ও শিশুর প্রতি সহিংসতা পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। মাত্র ১৪ বছর বয়সেই একটি মেয়ের বিয়ে হওয়া এবং তার বোনের হত্যাকাণ্ডের শিকার হওয়া এ দেশের শিশু নির্যাতন, ধর্ষণ ও বাল্যবিবাহের মারাত্মক সমস্যাগুলোর প্রমাণ বহন করে। এমজেএফ সরকারের কাছে অনুরোধ জানায়, এসব অপরাধ প্রতিরোধে এবং দেশের প্রতিটি মেয়েশিশুর নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করতে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে তুলে ধরতে।
মানুষের জন্য ফাউন্ডেশন নিহত কিশোরীর পরিবারের প্রতি সংহতি জানায় এবং বিচার, জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments