রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে দুই সপ্তাহের কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ১১ জনকে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা'র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করেন বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম। এ অভিযানে পৌর শহরের বন্দরবাজারে সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৩টার পরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা ও যন্ত্রচালিত যানবাহন চালানোর অপরাধে মোবাইল কোর্টে ১১টি মামলায় মোট ৬ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের এ অভিযান চলবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments