কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দু’টি অজগর সাপ সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। সাপ দু’টি প্রায় ৬ ফুট দৈর্ঘ্য। শনিবার দুপুরে অজগর দু’টিকে কুয়াকাটা সংলগ্ন লেম্বুরবনে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার স্বেচ্ছাসেবকরা। এসময় সংগঠনের টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুল ইসলাম শাওন,বাইজিদ মুন্সী, মোহাম্মদ রনি,বনি আমিন সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, গত দুই দিন আগে কলাপাড়া পৌরশহরে অবস্থানরত বেদে সম্প্রদায়ের কাছ থেকে এই সাপ দুটি উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ অজগর সাপ দুটি বনে অবমুক্ত করা হয়। এর আগেও বেশ কিছু সাপ ও বন্যপ্রানী উদ্ধর করে বনে অবমুক্ত করেছে বলে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার সাংবাদিকদের জানিয়েছেন।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অ্যানিমেল লাভার্স দীর্ঘদিন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তারা প্রশংসা কুড়ানোর মতো অনেক কাজ করছে।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
সব মন্তব্য
No Comments