ডেস্ক রিপোর্ট:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়িকে সাইড দিতে গিয়ে বাইকসহ পড়ে গিয়ে মারা গেছেন আব্দুল হালিম (৩৪) নামে এক সেনাসদস্য। রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার সাজেকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল। তার সৈনিক নম্বর-৪৫০৭২৮৫।
নিহত সেনাসদস্য বাঘাইছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসের অধিনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাজেক থেকে মোটরসাইকেলে করে বাঘাইছড়ি উপজেলায় ফিরছিলেন আব্দুল হালিম। পথে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় চান্দের গাড়িকে (জিপ) সাইট দিতে গিয়ে বাঁকা সড়কে মোটরসাইকেলসহ পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ির ২০৩ রিজিয়নের হাসপাতালে ভর্তি করান। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments