স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের লালদিয়া কেনটেইনার টার্মিনাল নির্মাণ ও ৩০ বছরের জন্য পরিচালনায় সরকারের সঙ্গে এপিএম টার্মিনালস বি.ভি এর কনসেশন চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটি ও বিডা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি লিনা গ্যানডলস হ্যানসেন, ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এ.পি. মোলার মায়ের্সকের চেয়ারম্যান রবার্ট মার্স্ক উগলা।
অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দর ব্যবস্হাপনার ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তিটি বাংলাদেশের লজিস্টিক ও বাণিজ্য অবকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এটির মূল সুফলভোগী হবে মূলত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আজকের এই বিনিয়োগ আমাদের স্বপ্নবান তরুণ প্রজন্মের জন্য। বাংলাদেশের লজিস্টিক খাতের ভবিষ্যৎ বদলে দেবে মেডলগ টার্মিনাল চুক্তি।
উপদেষ্টা আরও বলেন, মেডলগের বিশ্বব্যাপী দক্ষতা কাজে লাগিয়ে এবং আমাদের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারবো এবং অভ্যন্তরীণ লজিস্টিকের ক্ষেত্রে বাংলাদেশকে এ অঞ্চলের শীর্ষস্থানে নিয়ে যেতে পারবো।”
চুক্তির আওতায় এপিএম টার্মিনালস প্রায় ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে টার্মিনালটি নির্মাণ ও পরিচালনা করবে। প্রথম পর্যায়ে সরকারকে ২৫০ কোটি টাকা সাইনিং মানি প্রদান করা হবে।
চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর টার্মিনাল ব্যবস্থা নিশ্চিত করতে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments