এলিনা হক: সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে (জাতিয় পাঠক্রম)পালিত হয়েছে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস। এ দিন সকালে স্কুল চত্বরে জাতিয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাঘ্য অর্পণ করেন কনসাল জেনারেল, স্কুল চেয়ারম্যান, অধ্যক্ষ ও অন্যান্যরা। আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোঃআতাউর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর এম, এমদাদুল ইসলাম , অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির। বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত করেন প্রধান অতিথি ,বিশেষ অতিথি , সভাপতি , ভারপ্রাপ্ত অধ্যক্ষ , স্থানীয় সাংবাদিক এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রুমী সাঈদ, সহকারী অধ্যাপক সৈয়দ রাশেদ রেজা, সহকারী অধ্যাপিকা আকসানা আক্তার, সিনিয়র শিক্ষিকা রাবেয়া বাশার ও শিক্ষার্থী সায়মা নাদিয়া ।অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা ফৌজিয়া আক্তার।শেষে ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠান সমুহে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ও ছাত্র ছাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীরা ।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments