রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সহধর্মীনি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিস্সে মাহফুজা আক্তার জেসমিন উপজেলার সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন। ১৭ আগস্ট বুধবার বেলা ১২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদাধিকার বলে ম্যানেজিং কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কান্তি সরকার,দাতা সদস্য সৈয়দকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান আ.মন্নান মৃধা,অভিভাবক সদস্য মো. আলমগীর হোসেন,সুজন বড়াল,ধীরেন মন্ডল ও মো. সামিম মৃধা,সংরক্ষিত নারী অভিভাবক সদস্য শাহীনুর বেগম,শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারি শিক্ষক মো. মামুনুর রশিদ ও সদানন্দ রায়, নারী শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারি শিক্ষক সংগীতা দাস । প্রসঙ্গত,মিসেস মাহফুজা আক্তার জেসমিন উপজেলার ঐতিহ্যবাহি উত্তরকুল মাধ্যমিক ম্যানেজিং কমিটিরও সভাপতি। এদিকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের পত্নী মিস্সে মাহফুজা আক্তার (জেসমিন ফারুক) উপজেলার সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অনিঃশেষ অভিনন্দন জানিয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments