মোঃ সাইফুল্লাহ, সাভার: সাভার হাইওয়ে থানার উদ্যোগে মহাসড়কে ছিনতাই, ডাকাতি, চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও যানজট নিরসন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মালিক, চালক, যাত্রী ও সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভার হাইওয়ে থানার উদ্যেগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন। এই সভায় বক্তারা বলেন, মহাসড়ক নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য।পুলিশ একা চাইলেও অপরাধ দমন বা দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়—জনগণের সচেতনতা ও সহযোগিতাই পারে মহাসড়ক নিরাপদ রাখতে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওসি সালেহ আহমেদ বলেন,“মহাসড়কে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করা শুধু পুলিশের একার দায়িত্ব নয়,এ কাজে জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রতিটি চালক, যাত্রী ও পথচারীকে আইন মেনে চলতে হবে এবং নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত, মহাসড়কে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সদা সতর্ক অবস্থানে আছি। তিনি আরও বলেন,ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য পাচার কিংবা চোরাচালান এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণেরও ভূমিকা থাকতে হবে।কেউ যদি অপরাধীদের আশ্রয় বা প্রশ্রয় না দেয় এবং সবাই যদি আইন মেনে চলে, তাহলে মহাসড়ক হবে আরও নিরাপদ ও দুর্ঘটনামুক্ত। বিশেষ করে দুর্ঘটনা রোধে মহাসড়কে অটোরিকশা চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে; কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন বলেন, জনগণের সহযোগিতা ছাড়া মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা বা অপরাধ দমন কোনোভাবেই সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জনগণই হলো মূল শক্তি। পুলিশ একা চাইলেও সব কিছু নিয়ন্ত্রণে রাখা কঠিন। তাই আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। সন্দেহজনক কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। সবাই মিলে কাজ করলে আমরা একটি নিরাপদ, স্বস্তিদায়ক ও অপরাধমুক্ত মহাসড়ক গড়ে তুলতে পারব। আরিফ হোসেন আরো বলেন, মহাসড়ক শুধু চলাচলের পথ নয়, এটি দেশের অর্থনীতি ও মানুষের জীবনরেখা এই পথ নিরাপদ রাখতে সবার ঐক্য, সহযোগিতা ও সচেতনতা এখন সময়ের দাবি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments