জাবি প্রতিনিধি : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ফাইনালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাঠে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) হ্যান্ডবল টিমকে ৯-৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাবি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কার্নিভাল ২০২৩ এর অংশ হিসবে এই টর্ণামেন্ট ছিল।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বেলা ১২টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুভূতি ব্যক্ত করে জাবি হ্যান্ডবল দলের রাইট উইংগার ইফাজ উদ্দিন আহম্মেদ, আসলে এই অনুভূতি কথা শব্দে প্রকাশ করতে পারাটা খুব কঠিন৷ বিষয়টা অনেকটা এখনো ঘোরের মতো আমাদের কাছে। কারণ প্রত্যেকবারই আমরা খুব কাছে যেয়ে হতাশ হয়ে ফেরত এসেছি। এবার আমরা পরিশ্রম করেছি, ফলাফল পেয়েছি। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নস দের হারিয়েই আমরা শিরোপা ঘরে এনেছি। এবং প্রায় ১০ বছর পর জাবি হ্যান্ডবলে শিরোপা জিতলো। আমি অনেক গর্বিত এই দলের একজন সদস্য হতে পেরে৷ আমি ধন্যবাদ জানাবো আমার দলের সকল খেলোয়াড়কে, মাঠের বাইরে থেকে যারা সাপোর্ট দিয়েছেন তাদের।
জাবি হ্যান্ডবল টিমের অধিনায়ক মোমিনুল ইসলাম আরাফ বলেন, আমরা বার বার ইবির কাছে হার দিয়ে বাড়ি ফিরতাম। ইবি বর্তমান চ্যাম্পিয়ন, তাকে এই টূর্নামেন্টে আমরা ২ বার হারিয়েছি। জয় আনন্দ আসলে অন্যরকম। সামনেও আশা করি আমাদের হ্যান্ডবল টিম ভালো কিছু করবে এ আশা রাখি। এছাড়াও তিনি সকল সমর্থক যারা এ পর্যন্ত সর্মথন দিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানান।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments