চট্টগ্রাম অফিস: সাধারণ মানুষ সচেতন হলে ডেংগু সহ বিভিন্ন মহামারী রুখে দেওয়া সম্ভব। ডেংগু প্রতিরোধে মিথ্যা আশ্বাস বা কথার ফুলঝুরি না ফুটিয়ে সরকারি - বেসরকারি সেবা সংস্থা গুলোকেও আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। স্থানীয় ভাবে সামাজিক - সাংষ্কৃতিক সংগঠন গুলো সামাজিক কাজ থেকে দূরে সরে যাচ্ছে। যা সমাজের জন্য অশনী সংকেত। সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গুলোকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। স্যালাইন, প্যারাসিটামল সহ ডেংগু সম্পৃক্ত ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। একই সাথে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ ১৫ ই সেপ্টেম্বর নগরীর ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে যুব ব্রিগেড চট্টগ্রাম এর উদ্যোগে অনুষ্ঠিত ডেংগু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার অভিযান কার্যক্রমে উপরোল্লিখিত বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তারা প্রত্যেকটি এলাকায় এ ধরনের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার জন্য তরূণদের প্রতি আহ্বান জানান।
যুব ব্রিগেড চট্টগ্রাম এর সদস্য সচিব খোকন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রচার অভিযান কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম সিজিপি ওয়াই এর প্রধান ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক, বন্দর উত্তর আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল করিম বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান কামাল, যুব ব্রিগেড চট্টগ্রাম এর কর্মসূচী সমন্বয়ক সঞ্জয় বড়ুয়া, সদস্য রমজান খান,ফেরদৌস আল মাহমুদ, নাবিল আহমেদ। স্থানীয় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর হোসেন ডালিম, সোহাগ ফকির, মোহাম্মদ সোহেল হাসান, গোপাল দাশ, মোঃ মনির হোসেন, মোঃ মহিউদ্দিন প্রমুখ।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী শিশুপুত্র আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার ...
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
সব মন্তব্য
No Comments