রাহাদ সুমন,বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, রড চুরির ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মানের ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে দুইজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বিএনপির সক্রিয় কর্মী।
ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনার সাথে ওই এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এরমধ্যে মজিবর রহমান নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে গ্রেপ্তার করা হবে।
রাহাদ সুমন,বরিশাল
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments