রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বানারীপাড়ায় আফিফা নামের দেড় বছর বয়সী ফুটফুটে এক শিশুর খালের পানিতে পড়ে সলিল সমাধি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু আফিফা বানারীপাড়া বন্দর বাজারের ঢাকাইযা মুদি দোকানের কর্মচারি ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া মোঃ অহিদের মেয়ে। জানা গেছে, আফিফা তার মায়ের সঙ্গে উপজেলার খেজুরবাড়ি আবাসনে খালার বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে আবাসন সংলগ্ন খালের পাড়ে বাঁধানো ঘাটলায় খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে সে খেলার ছলে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে খাল থেকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে আদরের বুকের ধন শিশু কন্যা আফিফাকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। পরিবারে বইছে শোকের মাতম। পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিন ( বৃহস্পতিবার) বাদ আসর খেজুরবাড়ি আবাসন মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে সেখানে কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments