প্রলিনা হক, জেদ্দা: সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (জাতিয় পাঠক্রম) ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখা (ব্রিটিশ কারিকুলাম)পরিদর্শন করেছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান। তিনি প্রতিষ্ঠান দুটির নানা সমস্যার কথা শোনেন ও জেদ্দায় নিজস্ব জমিতে স্কুল ভবন নির্মাণে ওয়জ আর্নার্স কল্যাণ বোর্ড কতৃক সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর এম, কাজী, এমদাদুল ইসলাম, বাংলা স্কুল চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির, ইংলিশ স্কুল চেয়ারম্যান মেজবাহ উদ্দিনআহমেদ, পর্ষদ সদস্য জাভেদ হোসাইন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান । মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব রিহান উদ্দিন, ওয়েজ অর্নাস কল্যাণ বোর্ডের উপ পরিচালক মোঃ জাহিদ আনোয়ার,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকরী পরিচালক মোহাম্মদ শাহজালাল ও বগুড়া জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান। সৌদি আরব সফররত এ দলটি জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখাও পরিদর্শন করেন। এর আগে দলটি রাজধানী রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংলিশ শাখা পরিদর্শন করেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments