ডেস্ক রিপোর্ট: বাংলা সাহিত্যের বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সার (১৯৫০–২০১৭) তাঁর প্রবন্ধ, উপন্যাস, গবেষণা, ও রাজনৈতিক-সাংস্কৃতিক লেখনির মাধ্যমে বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখেছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর রচনাবলি যেমন ইতিহাস-সচেতন, তেমনি সমাজমনস্ক ও মানবমুক্তিমুখী। কিন্তু তাঁর রচনার অনেকাংশই এখন আর সহজে পাঠকের নাগালে নেই।
এই প্রজন্মের পাঠকের কাছে শান্তনু কায়সারের গুরুত্বপূর্ণ রচনাসমগ্র সহজলভ্য করতে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’গ্রহণ করেছে ‘শান্তনু কায়সার-রচনাবলি’ প্রকাশের মহৎ উদ্যোগ। খণ্ডে খণ্ডে প্রকাশিত হবে তাঁর নির্বাচিত ও গুরুত্বপূর্ণ লেখাগুলো।
রবিবার ( ২০ এপ্রিল ২০২৫) রাজধানীর পুরানা পল্টনে ‘ঐতিহ্য’ প্রকাশনা সংস্থার প্রধান কার্যালয়ে ‘শান্তনু কায়সার-রচনাবলি’ প্রকাশ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে শান্তনু কায়সারের পরিবারের পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র মোহাম্মদ সোহেল রায়হান এবং ঐতিহ্য'র পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম স্বাক্ষর করেন।
এ বিষয়ে ঐতিহ্যের পক্ষ থেকে জানানো হয়, বাংলা সাহিত্যের ইতিহাসে শান্তনু কায়সারের লেখালেখি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর রচনাবলি পাঠকদের কাছে পৌঁছে দিতে পারা তাদের জন্য এক অনন্য বিষয়। এই উদ্যোগের মধ্য দিয়ে কেবল একজন লেখককে সম্মান জানানোই নয়, বরং বাংলা সাহিত্যের গৌরবময় উত্তরাধিকারকে সংরক্ষণেরও অংশ হয়ে উঠবে ঐতিহ্য।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments