রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের সিঁড়ির নিচে অজ্ঞাত পরিচয় সদ্য ভূমিষ্ট ফুটফুটে এক কন্যা নবজাতক পাওয়া গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির নিচে নবজাতকের কান্না শুণে নার্সরা তাকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফাহিম আরিফ জানান নবজাতককে হাসপাতালের বহিঃবিভাগের সিঁড়ির নিচে পেয়ে তাৎক্ষনিক ইউএনওকে অবহিত করা হয়। তিনি জানান নবজাতক সুস্থ রয়েছে এবং, স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ আফরোজা তাকে মাতৃস্নেহে দুগ্ধ পান করিয়েছেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদার জানান,হাসপাতালে নবজাতক পাওয়ার খবর পেয়ে সেখানে উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সারথী দেউবীকে পাঠানো হয়। নবজাতককে এদিন বিকালে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় ছোট মনি নিবাস ( বেবী হোম) পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এদিকে হাসপাতালে পরিচয়হীন ফুটফুটে কন্যা নবজাতক পাওয়ার খবরে সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তারা নবজাতককে ফেলে যাওয়া পাষন্ড বাবা-মাকে ধিক্কার জানান। নার্সসহ অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন।
অপরদিকে হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে কে বা কারা নবজাতককে ফেলে রেখে গেছেন তা চিহৃিত করতে পারলে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে সচেতনমহল অভিমত ব্যক্ত করেছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments