ডেস্ক রিপোর্ট : বরিশালে প্রথমবারের মতো বিড়াল মেলা অনুষ্ঠিত হয়েছে। বিড়ালপ্রেমীদের অংশগ্রহণ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে এ আয়োজন আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে। তবে বিড়াল মেলার নজর কেড়েছে এক প্রভাষকের তিনটি বিড়াল। চিত্রনায়ক শাকিব খান এবং তাঁর দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর নামে এসব বিড়ালের নামকরণ করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর একটি কনভেনশন হলে এই বিড়াল মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন নামের ৪০টি বিড়াল নিয়ে প্রাণীপ্রেমীরা অংশগ্রহণ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খান, অপু বিশ্বাস, বুবলীর নামে বিড়ালের নামকরণ করা ওই নারীর নাম মারিয়া। বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের এই বাসিন্দা পেশায় একজন প্রভাষক।
শাকিব খান, অপু বিশ্বাস, বুবলীর নামে বিড়ালের নামকরণ সম্পর্কে মারিয়া বলেন, তাঁরা অনেকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন। চমক সৃষ্টি করার জন্য তাদের নামে নামকরণ করেছি। এটাই ট্রেন্ড।
মেলায় আরেক অংশগ্রহণকারী রাখি বলেন, একজন পশুপ্রেমী হিসবে আমি বিড়াল পুষছি। আজ মেলায় এসে খুব ভালো লাগছে। চমৎকার আয়োজন। এই মেলা মানুষকে পশুপ্রেমে আরও আগ্রহী করে তুলবে।
আমাদের সময়. কম
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments