ডেস্ক রিপোর্ট: সোমবার সকালে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকান্ডে প্রাপ্ত তথ্যমতে গরীব ও খেটে খাওয়া মানুষের দুই শতাধিক ঘরবাড়ী পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এ বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আজ রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকান্ডে খেটে খাওয়া গরীব মানুষের দুই শতাধিক ঘরবাড়ী পুড়ে যাওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। অতীতে রাজধানীর বস্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও সরকার ও সিটি কর্পোরেশন এই সব অগ্নিকান্ডের পুনরাবৃত্তিরোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন থেকেছে। অগ্নিকান্ডের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এপর্যন্ত সেসব তদন্তের ফলাফল আলোর মুখ দেখেনি। সরকারের এহেন উদাসীনতায় একের পর এক দূর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে। এসব বস্তি এলাকায় ধারাবাহিক অগ্নিকান্ডের ঘটনা ক্ষমতাসীনদের বস্তি দখল, পূণ:দখল, উচ্ছেদ, নিয়ন্ত্রণ অগ্নিকান্ডের কারণ বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। জনগণের জান-মাল রক্ষা করতে সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে। সরকারের ব্যর্থতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা করোনার ঝুঁকির মধ্যেও রোদ, বৃষ্টি মাথায় নিয়ে এক কাপড়ে খাদ্য কষ্টে মানবেতর অবস্থায় আছেন।
তিনি অবিলম্বে অগ্নিকান্ডের শিকার মহাখালীর সাততলা বস্তির গৃহহীন মানুষদের বিকল্প আশ্রয়কেন্দ্রে স্থানান্তর এবং খাদ্য, পরিধেয় বস্ত্র, চিকিৎসা ও ত্রাণ বিতরণসহ বস্তিবাসীদের নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বিবৃতিতে মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় অতিদ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments