রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:আত্নশক্তি বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের গ্রাম উন্নয়ন দল (ভিডিটি) এর সদস্যদের নিয়ে কাগজের টোঙ্গা তৈরী বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ অনুষ্টিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুর্লভপুর ও ফতেপুর গ্রামের গ্রাম উন্নয়ন দলের সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক আলী আজগর।
প্রশিক্ষণ উদ্বোধন করেন দুর্লভপুর গ্রামের গ্রাম উন্নয়ন দলের সভাপতি মঞ্জুরুল হক আফিন্দী ও ফতেপুর গ্রামের ভিডিটি কমিটির সাধারণ সম্পাদক ও নারীনেত্রী কল্পনা আক্তার।
প্রশিক্ষণে অংশ নেন,ভিডিটির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, নারীনেত্রী জাহানারা, রাহাদ, কল্পনা বেগম, পারভীন, স্বপ্না প্রমূখ।
প্রশিক্ষককে সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ।
প্রশিক্ষণ পরিদর্শন করেন, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুক মিয়া, ইউপি সচিব মো: নুরুল আমিন, ইউপি সদস্য জয়নাল আবেদিন প্রমূখ। ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া বলেন, দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অত্যান্ত কার্যকরী, কারীগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্মমিলে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশকে ধন্যবাদ জানাই, একটি বাস্তব মুখি শিক্ষা দেওয়ার জন্য, কাগজের টোঙ্গা ও কার্টন তৈরী বিষয়ের উপর। আমাদের পরিষদ থেকে এ উদ্যোগ গ্রহণ করিব ইনশাল্লাহ।
জানা যায়, হাওরাঞ্জলের সব চেয়ে বড় বাজার জামালগঞ্জে সাচনা বাজারে কাগজের টোঙ্গর প্রচুর চাহিদা রয়েছে। এ বিষয়চি মাতায় রেখে প্রশিক্ষণে বিষয় নির্ধারণ করা হয়। মনে করা হচ্ছে প্রশিক্ষণলব্দ অভিজ্ঞতা কাজে লাগিয়ে কেউ এ কাজটি চলমান রাখলে সে আর্থিক ভাবে সাবলম্ভী হবে, পাশিপাশি কর্ম সংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা যায়।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments