ডেস্ক রিপোর্ট: ২০২৬ বিশ্বকাপে খেলবেন না, এক দিন আগেই জানিয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ দিয়ে সাফল্যের বৃত্ত পূরণ করা মেসি ৩৯ বছর বয়সে আগামী বিশ্বকাপে খেলবেন, এমন সম্ভাবনা কমই ছিল। তাই মেসির এমন সিদ্ধান্ত মোটেই বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু ছিল না।খবর প্রথমআলো
এরপরও নামটা যেহেতু মেসি, তাই তাঁর না খেলা নিয়ে ভক্তদের মধ্যে আফসোস, আক্ষেপ জাগাটাই স্বাভাবিক। আর বেইজিংয়ে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চিরচেনা সেই মেসিকে দেখার পর সেই আক্ষেপ বাড়ার কথা বহুগুণ। মেসিও হয়তো সেই সব ভক্তের জন্যই ব্যাখ্যা দিয়েছেন, কেন তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২–০ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন মেসি। তা–ও ম্যাচের বয়স যখন মাত্র ৮০ সেকেন্ড। এটি আর্জেন্টাইন অধিনায়কের প্রায় দুই দশকের ক্যারিয়ারের দ্রুততম গোল। ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি। সেখানে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’
২০২২ বিশ্বকাপ নভেম্বর–ডিসেম্বরে হলেও ২০২৬ বিশ্বকাপ হবে জুন–জুলাইয়ে। এখন থেকে যা আরও তিন বছর দূরে। মেসি মনে করেন বিশ্বকাপের আগে ব্যস্ততার অনেক উপলক্ষ আছে। আপাতত তিনি সেসব নিয়েই ভাবছেন, ‘প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি উপভোগ করছি। এরপর বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকা আছে। চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয়। নতুন একটা চক্র শুরু হবে, বাছাইপর্বের ম্যাচ সামনে। যা অর্জন করেছি, তা নিয়ে বসে থাকলে হবে না। সামনে কী আসছে, তা নিয়েও ভাবতে হবে।’
মেসির ক্যারিয়ারের বিশেষ এক মুহূর্তের সাক্ষী চীন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনা জিতেছিলেন মেসি। বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে মেসি আবারও বললেন চীনে আসতে পারাটা উপভোগ করেন তিনি, ‘আমরা সব সময়ই এখান আসাটা উপভোগ করে আসছি। আর্দ্রতা, গরমের কারণে আজকে এখানে খেলা কঠিন ছিল। তবে এসব কিছু ছাপিয়েই আমরা সব সময়ের মতো একই লক্ষ্য নিয়ে এগিয়ে খেলা চালিয়ে গেছি।’
এশিয়া সফরে মেসিদের পরের ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপরই ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শুরু করবে আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বাছাইপর্বে স্কালোনির দলের পথচলা শুরু হবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments